May 6, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Protest : ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ঘিরে উত্তেজনা

শিলিগুড়ি , ৬ এপ্রিল : শিলিগুড়ির নয়াবাজার সংলগ্ন নেহরু রোড এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায় । অভিযোগ ওঠে , “গোবিন্দভোগ চাল” নামে পণ্য প্রচারের ক্ষেত্রে এমন কিছু প্রতীক ব্যবহার করা হচ্ছে , যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে । এই অভিযোগকে কেন্দ্র করেই ঘটনাস্থলে পৌঁছায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের একটি প্রতিনিধি দল ।


সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব দেন সভাপতি বিক্রমাদিত্য মণ্ডলv। তাদের দাবি , সংশ্লিষ্ট পোস্টার ও গ্লো-সাইনবোর্ড অবিলম্বে সরাতে হবে। এদিন দুপুর প্রায় আড়াইটে নাগাদ সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান এবং দোকান কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন , যা কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি করে ।

অভিযোগ অনুযায়ী , চালের বস্তায় “৭৮৬” নম্বর লেখা তার উপর “ ১০০ শতাংশ পিওর গোবিন্দভোগ” স্টিকার লাগিয়ে বিক্রি করা হচ্ছিল । এই বিষয়টিকেই কেন্দ্র করে আপত্তি জানায় সংগঠনটি এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি তোলে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বিজেপি কাউন্সিলর অমিত জৈন এবং পুলিশ প্রশাসন ।

কাউন্সিলরের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয় এবং তিনি উপস্থিত বিক্ষোভকারীদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি এলাকার ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তিনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ইতিমধ্যেই থানায় একটি অভিযোগ করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে | প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে , সংশ্লিষ্ট সমস্ত দপ্তর বিষয়টির ওপর নজর রাখছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে । বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *