March 28, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

Politics : অভিষেকের জনসভা ঘিরে প্রস্তুতি রাজগঞ্জে

শিলিগুড়ি , ২৮ মার্চ : রাজগঞ্জে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | মাঠ পরিদর্শনে তৃণমূল নেতৃত্ব । আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজগঞ্জে জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । আগামী ১ এপ্রিল দুপুরে রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত হবে ।

রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগঞ্জ এলাকার একটি মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে । ইতিমধ্যেই সভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল নেতৃত্ব ।

শনিবার সেই সভাস্থল পরিদর্শনে আসেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায় । তার সঙ্গে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ , মহাম্মদ জাকির , অর্জুন দাস , তুষার কান্তি দত্ত সহ অন্যান্য নেতৃত্ব।

পরিদর্শনের সময় জনসভার মূল মঞ্চ কোথায় হবে এবং হেলিপ্যাড তৈরির সম্ভাব্য স্থান সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *