February 14, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

Respect : শ্রদ্ধার সঙ্গে স্মরণ রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মাকে

শিলিগুড়ি , ১৪ ফেব্রুয়ারী : শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন গোড়া মোড়ে শনিবার রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার ১৬০ তম জন্মদিবস শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে পালিত হল । সকাল থেকেই রাজবংশী সমাজের মানুষেরা এবং বিভিন্ন সংগঠনের সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এই উপলক্ষে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করা হয় । উপস্থিত অতিথিরা মহান সমাজ সংস্কারক পঞ্চানন বর্মার জীবন ও কর্ম নিয়ে বক্তব্য রাখেন এবং রাজবংশী সমাজের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রওয়াল , জে পি কানোদিয়া সহ রাজবংশী সমাজের বিশিষ্ট ও সাধারণ মানুষ।

বক্তারা বলেন , সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ হিসেবে পঞ্চানন বর্মার ভূমিকা আজও সমাজকে পথ দেখায় । তার আদর্শকে সামনে রেখে সমাজের সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা ।

অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চানন বর্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজবংশী সমাজের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *