শিলিগুড়ি , ১২ ফেব্রুয়ারী : বাঙালিকে যারা খুন করছে তারা ডবল ইঞ্জিন সরকারের জবাব বাঙালি দেবে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম |
বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে এলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । এদিন দুপুরে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান । এসে পৌঁছতেই তাকে স্বাগত জানান দলের নেতাকর্মী , সমর্থকরা ।
পুনেতে পরিযায়ী বাঙালি শ্রমিকের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন বাঙালিকে যারা খুন করছে তারা ডবল ইঞ্জিন সরকার। বাঙালি এর জবাব দেবে | বাঙালির জীবন এত সস্তা নয়। পরে তিনি শিলিগুড়ি পুরনিগমে যান | সন্ধ্যায় সার্কিট হাউসে বৈঠকের কথা রয়েছে তার |

