শিলিগুড়ি , ২৭ জুলাই : ভিনরাজ্যের গাড়ির চালকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ফাঁসিদেওয়ার বিধাননগরে । মৃত চালকের নাম লাল চাঁদ । মহারাষ্ট্রে বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি।
মহারাষ্ট্র থেকে পেয়ারা বোঝাই করে শিলিগুড়িতে পৌঁছে দেওয়ার পর বিধাননগর থেকে আনারস নিয়ে জামশেদপুর যাওয়ার জন্য বিধাননগর পেট্রোল পাম্পের সামনে গাড়িটি পার্ক করে চালক । হঠাৎ সকালে অন্যান্য সহকর্মীরা চালককে অসুস্থ দেখতে পেয়ে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ।
সেখানে কর্মরত চিকিৎসকরা গাড়ি চালককে মৃত বলে ঘোষণা করেন । এরপরই ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ।পরবর্তীতে মৃতদেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কিভাবে চালকের মৃত্যু হল তা খতিয়ে দেখছে ফাঁসিদেওয়ার বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ ।

