মিরিক , ১৮ মে : রাজ্যের ক্ষমতা পালাবদল হতেই কার্যকর এবার ধস ঘাসফুল শিবিরে । পাহাড়েও এবার একের পর এক তৃণমূল নেতৃত্ব দল থেকে পদত্যাগ করছেন। সোমবার সাংবাদিক বৈঠক করে দার্জিলিং ও কালিংপং পার্বত্য শাখার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলে লাল বাহাদুর রাই ।
ইতিমধ্যে পদত্যাগ পত্র পাঠিয়েছেন দার্জিলিং জেলা হিল তৃণমূলের সভাপতি শান্তা ছেত্রীকে । শুধু তাই নয় এদিন তৃণমূলের গোটা মিরিক মহকুমা কমিটি একযোগে দলত্যাগের ঘোষণা করল ।
সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে পাহাড়ের তিনটি আসনেই তৃণমূলের জোটসঙ্গী অনীত থাপার ‘ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা’ (BGPM)-র ভরাডুবি এবং রাজ্যে বিজেপির সরকার আসার পরই পাহাড়ের ঘাসফুল শিবিরে এই মহাধস নামল বলে মনে করছে রাজনৈতিক মহল । তবে পাহাড়ে এল বি রাই এর পদত্যাগের পর পাহাড় থেকে এবার মুছে যাওয়ার পথে তৃণমূল ।
