শিলিগুড়ি , ১৮ মে : নাবালিকাকে একা পেয়ে যৌন হেনস্থা , এই অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত । নকশালবাড়ি থানা সংলগ্ন এলাকার ঘটনা । ধৃতের নাম তড়িৎ ঘোষ ।
পুলিশ সূত্রে খবর , নাবালিকা কসমেটিক সামগ্রী কিনতে দোকানে গেলে একা পেয়ে দোকানদার এই ঘটনা ঘটায় । পরে পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানালে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার |
অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেপ্তার করে নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।
