Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Traffic : ঢাকেশ্বরী মোড়ে ট্রাফিক সিগন্যালের উদ্বোধন
উত্তরবঙ্গ ঘটনা

Traffic : ঢাকেশ্বরী মোড়ে ট্রাফিক সিগন্যালের উদ্বোধন

শিলিগুড়ি , ৩০ জুলাই : শহরের যানজট নিয়ন্ত্রণ এবং যান চলাচলকে আরও সুশৃঙ্খল করতে ইস্টার্ন বাইপাসের ঢাকেশ্বরী মোড়ে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক সিগন্যালের উদ্বোধন করা হল আজ | এই উপলক্ষে সেখানে একটি নতুন ট্রাফিক বুথও চালু করা হল, যাতে সবসময় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি করা যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডেপুটি কমিশনার (ডিসিপি) ও আশিঘর সাব ট্রাফিকের ওসি তনয় সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং ট্রাফিক বিভাগের কর্মীরা । আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হওয়ার ফলে এই ব্যস্ত মোড়ে যানবাহন চলাচল আরও নিয়ন্ত্রিত হবে বলে আশা করা হচ্ছে । পাশাপাশি পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারেও এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ট্রাফিক ব্যবস্থা কার্যকর হওয়ার পর সকলকে ট্রাফিক সিগন্যাল মেনে চলার এবং ট্রাফিক কর্মীদের নির্দেশ অনুসরণ করার আবেদন জানানো হয়েছে। এর মাধ্যমে শহরের যান চলাচল আরও নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version