Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Court : গ্রেপ্তার তৃণমূল যুব নেতা সৌরভ ভাস্কর
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Court : গ্রেপ্তার তৃণমূল যুব নেতা সৌরভ ভাস্কর

শিলিগুড়ি , ৩০ জুলাই : কলেজে ভর্তির সময় দুই ছাত্র সংগঠনের মারপিটের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল যুব নেতা সৌরভ ভাস্কর | আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় |

শিলিগুড়ি কলেজে গত ২৫ মে ২০২৬ তারিখে ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে এবিভিপি (ABVP) এবং তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) এর পক্ষ থেকে পৃথক হেল্প ডেস্ক বসানো হয়। অভিযোগ, সেই সময় দুই পক্ষের মধ্যে বচসা হয় , যা পরে সংঘর্ষের রূপ নেয় । ঘটনায় মারধরের অভিযোগ ওঠে এবং কয়েকজন ছাত্র আহত হন।
এই ঘটনার পর এবিভিপির পক্ষ থেকে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে ইতিমধ্যেই বিশ্বজিৎ সরকার নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে ।


অন্যদিকে , আরও এক অভিযুক্ত ‘মার্ডার ‘ নামে পরিচিত সৌরভ ভাস্করকে খুঁজতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ । এরই মধ্যে সৌরভ ভাস্কর পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ।
পরবর্তীতে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ তাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । আদালতে এদিন তাকে পেশ করার সময় তার ওপর ডিম ছোঁড়া হয় | ঘটনার তদন্ত এখনও চলছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version