Khabar Samay Bangla Blog জীবনধারা Awareness : দুর্ঘটনা কমাতে পেট্রোল পাম্পে সচেতনতামূলক কর্মসূচী
জীবনধারা

Awareness : দুর্ঘটনা কমাতে পেট্রোল পাম্পে সচেতনতামূলক কর্মসূচী

শিলিগুড়ি , ৬ অগাষ্ট :  পথ দুর্ঘটনা কমাতে এবার নতুন উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ । পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার এয়ারভিউ মোড়ের একটি পেট্রোল পাম্পে সচেতনতামূলক কর্মসূচী নেওয়া হয় | সৈয়দ ওয়াকার

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগ শুধু পেট্রোল পাম্পেই সীমাবদ্ধ নয়। ইতিমধ্যেই স্কুল, জনবহুল এলাকা এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতেও পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল পেট্রোল পাম্প, যাতে প্রতিদিন গাড়ি নিয়ে বের হওয়া চালকেরা যাত্রার শুরুতেই নিরাপদ সড়কের বার্তা পান।

পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা বলেন, দুর্ঘটনা রোধে শুধুমাত্র জরিমানা বা আইনি ব্যবস্থা যথেষ্ট নয়। মানুষের মানসিকতায় পরিবর্তন আনতে হবে। ট্রাফিক নিয়ম মেনে চলার অভ্যাস গড়ে তুলতে পারলেই অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। সেই লক্ষ্যেই বিভিন্ন জনবহুল স্থানে সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে |

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন আহমেদ , এডিসিপি পূর্ণিমা শেরপা, এসিপি সুবীর দত্ত , এসিপি ত্রিদীপ সরকার , এসিপি চন্দন দাস-সহ পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক ও কর্মীরা ।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ দাবি করে এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষ ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতন হবেন এবং নিরাপদ সড়ক গড়ে তোলার লক্ষ্যে সকলে একসঙ্গে এগিয়ে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version