October 30, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : যৌথ অভিযানে মাদক সহ গ্রেপ্তার তিন

শিলিগুড়ি , ৩০ অক্টোবর : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে যৌথ অভিযান চালিয়ে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয় । ১৫৬০৮ ডাউন শিলচর আরোনাই এক্সপ্রেসের এসি কামরায় অভিযান চালিয়ে দুই মহিলা-সহ তিনজনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) টিম ও NJP জিআরপির সাদা পোশাকের পুলিশ।

ধৃতদের কাছ থেকে প্রায় ২৫০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে | এনজেপি জিআরপি সূত্রে জানা গিয়েছে ,ধৃত তিন জনই অসমের হাইলাকান্দি এলাকার বাসিন্দা । তারা অসম থেকে ট্রেনে চেপে চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিল।সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ডাউন শিলচর আরোনাই এক্সপ্রেসের এসি কামরায় তল্লাশি অভিযান চালানো হয়।

অভিযানের সময় তিনজনকে চিহ্নিত করে নিউ জলপাইগুড়ি স্টেশনের ৬নম্বর প্ল্যাটফর্মে নামানো হয় । তল্লাশিতে দুটি ব্যাগের সন্ধান পান তদন্তকারীরা।একটি ব্যাগের মধ্যে ৮টি ও অন্য একটি ব্যাগের মধ্যে ১০টি Soap কেস ছিল।

সব মিলিয়ে ১৮ টি Soap কেসের ভিতর থেকে প্রায় ২৫০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ । ধৃতদের নাম আব্দুল হালিম মজুমদার (৩১),রাজিয়া বেগম লস্কর (২৮) ও খাজিজা বেগম লস্কর (৩২)। তিনজনেরই বাড়ি অসমের হাইলাকান্দি এলাকায় ।

ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে শনিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *