শিলিগুড়ি , ১৩ জুন : শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে শহরের কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো দীনবন্ধু মঞ্চে । অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সম্মানিত করা হয় ।
এই অনুষ্ঠানে শহরের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ , শহরের মেয়র গৌতম দেব সহ পুরনিগমের অন্য কাউন্সিলররা ও উপস্থিত ছিলেন |
বক্তারা বলেন , শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ। তাদের সাফল্য শুধু পরিবার বা বিদ্যালয়ের নয় , গোটা শিলিগুড়ি শহরের গর্ব। পড়াশোনার পাশাপাশি সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বানও জানানো হয় ।
অনুষ্ঠানে কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে স্মারক ও সম্মানপত্র তুলে দেওয়া হয়। তাদের এই সাফল্যে অভিভাবক ও শিক্ষকদেরও অভিনন্দন জানানো হয় ।
