Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Siliguri : শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ এর অস্বাভাবিক মৃত্যু
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ এর অস্বাভাবিক মৃত্যু

শিলিগুড়ি , ১৩ জুন : শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ আইনুল হক-এর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । শনিবার সকালে তার বাড়ির একটি ঘর থেকে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান । দ্রুত তাকে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।


পরে দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া পুলিশ । প্রাথমিকভাবে জানা গেছে , আইনুল হক দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সেই কারণে মানসিক অবসাদ থেকে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন কি না , তা খতিয়ে দেখছে পুলিশ ।


ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে মনে করা হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version