Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ State : পঞ্চায়েত ব্যবস্থায় গতি আনতে কর্মী নিয়োগের ভাবনা
উত্তরবঙ্গ ঘটনা

State : পঞ্চায়েত ব্যবস্থায় গতি আনতে কর্মী নিয়োগের ভাবনা

শিলিগুড়ি , ১২ জুন : পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের একাংশ এলাকায় অনুপস্থিত থাকায় সরকারি পরিষেবা প্রদানে সমস্যা তৈরি হচ্ছে বলে মন্তব্য করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ ।

বৃহস্পতিবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে উত্তরবঙ্গের পাঁচ জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান , অনেক নির্বাচিত প্রতিনিধি পালিয়ে বেড়াচ্ছেন বা দায়িত্ব পালন করতে আসছেন না ।


মন্ত্রী বলেন , “যদি নির্বাচিত সদস্যরা পঞ্চায়েত পরিষেবা দিতে ব্যর্থ হন , তাহলে আগামী দিনে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।”
এদিন তিনি আরও জানান , পঞ্চায়েতের তিনটি স্তরেই কর্মচারীর ঘাটতি রয়েছে । সেই সমস্যা মোকাবিলায় রাজ্য সরকার শীঘ্রই প্রায় ১১ হাজার কর্মী নিয়োগের উদ্যোগ নেবে বলে জানান তিনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version