শিলিগুড়ি , ১২ জুন : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল ডিএইচআরউমা (DHRUMA) ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ , তার স্ত্রী , বিশ্ববিদ্যালয় ও জেলা প্রশাসনের আধিকারিকরা ।
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঐতিহ্য এবং উত্তরবঙ্গের সংস্কৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই তিন দিনের উৎসবে দেশ-বিদেশের নির্বাচিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র প্রদর্শিত হবে । প্রথম দিন থেকেই কার্শিয়াংয়ে শুরু হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী । বিশেষ আকর্ষণ হিসেবে রেল স্টেশনের ক্যাফে এবং ডিএইচআর ট্রেনের কোচেও দেখানো হচ্ছে সিনেমা।
রবিবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পর্বের প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে এই চলচ্চিত্র উৎসব । উত্তরবঙ্গের সংস্কৃতি, ঐতিহ্য ও স্বাধীন চলচ্চিত্রের মেলবন্ধনে উৎসব ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে সংস্কৃতি প্রেমীদের মধ্যে ।
