শিলিগুড়ি , ৫ মার্চ : ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু আগামী ৬ মার্চ দার্জিলিং সফরে আসছেন । নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বিমানে করে বাগডোগরা বিমানবন্দর পৌঁছবেন। সেখান থেকে হেলিকপ্টারে করে দার্জিলিং-এর উদ্দেশ্যে রওনা দেবেন । সেনাবাহিনীর লেবং হেলিপ্যাডে হেলিকপ্টারে করে পৌঁছে তিনি সেখান থেকে সড়কপথে দার্জিলিংয়ের রাজভবনে যাবেন।
রাজভবনে দার্জিলিংবাসীর উদ্দেশ্যে তার বক্তব্য রাখার কথা রয়েছে । ৬ মার্চ রাজভবনেই রাষ্ট্রপতির রাত্রিবাসের কথা রয়েছে । ৭ মার্চ তিনি সড়কপথে লেবং সেনা হেলিপ্যাডে পৌঁছে হেলিকপ্টারে বাগডোগরায় ফিরবেন । সেখান থেকে সড়ক পথে বাগডোগরার কাছেই গোঁসাইপুর air port authority র গ্রাউন্ডে আদিবাসী সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে অংশ নেবেন ।
অনুষ্ঠান শেষে তিনি সেখান থেকে সড়ক পথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে বিমানে করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে । নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কেন্দ্রীয় ও রাজ্য নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা এলাকা পরিদর্শন করছেন।
বিশেষ করে লেবং থেকে রাজভবন পর্যন্ত সড়ক পথের অবস্থা খতিয়ে দেখা হচ্ছে । কোথাও রাস্তা ভাঙাচোরা বা ঝুঁকিপূর্ণ অংশ রয়েছে কিনা , তা মেরামতির কাজও শুরু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর ।

