Khabar Samay Bangla Blog জীবনধারা Gift : সাফাই কর্মীদের সম্মান প্রদান
জীবনধারা

Gift : সাফাই কর্মীদের সম্মান প্রদান

শিলিগুড়ি , ১১ অগাষ্ট : সাফাই কর্মীদের হাতে রেইনকোট ও মিষ্টি তুলে দিল নাগরিক সমিতি |
শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডে সাফাই কর্মীদের সম্মান জানাতে উদ্যোগ নিল ১৫ নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতি । মঙ্গলবার সকালে টিএস ক্লাবের মোড়ে প্রায় ৫০ জন সাফাই কর্মীর হাতে রেইনকোট তুলে দেওয়া হয় পাশাপাশি তাদের হাতে একটি করে মিষ্টির প্যাকেটও তুলে দেন উদ্যোক্তারা ।


রোদে পুড়ে , বৃষ্টিতে ভিজে প্রতিদিন শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সাফাই কর্মীরা। তাদের সেই পরিশ্রমের প্রতি সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।
১৫ নম্বর ওয়ার্ডের নাগরিক সমিতির উদ্যোগে, ১৫ নম্বর শক্তি কেন্দ্র ও বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’—এই বার্তাকেই সামনে রেখে সমাজের প্রত্যেক স্তরের মানুষের পাশে থাকার লক্ষ্যেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান উদ্যোক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version