Khabar Samay Bangla Blog রাজনীতি Politics : চর্চার কেন্দ্রে এবার রঞ্জন সরকার !
রাজনীতি

Politics : চর্চার কেন্দ্রে এবার রঞ্জন সরকার !

শিলিগুড়ি , ২৬ মে : শিলিগুড়ির রাজনীতিতে নতুন করে জল্পনা । তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার পরিষদীয় দলের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে সূত্রের খবর ।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা । সূত্রের দাবি , আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তিনি ডেপুটি মেয়র পদ থেকেও ইস্তফা দিতে পারেন । যদিও তিনি কাউন্সিলর পদ ছাড়ছেন না বলেই জানা যাচ্ছে ।

ডেপুটি মেয়রের পদ ছাড়ার পর তিনি সাংবাদিক বৈঠক করতে পারেন বলেও খবর। তবে ঠিক কী কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন , তা এখনও স্পষ্ট নয় । এ বিষয়ে এখনই মুখ খুলতে চাননি রঞ্জন সরকার । ফলে তার সিদ্ধান্তের পিছনের কারণ জানতে রাজনৈতিক মহল এখন অপেক্ষায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version