November 27, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Police : ফুটপাত দখলমুক্ত করতে ফের অভিযান

শিলিগুড়ি , ২৭ নভেম্বর : সেভক রোড সংলগ্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ট্রাফিক পুলিশ ফের অভিযান চালালো , অবৈধ পার্কিংয়ের ক্ষেত্রে করা হল জরিমানাও |
শিলিগুড়ি শহরের অন্যতম ব্যস্ত রাস্তা সেভক রোড । প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন অসংখ্য মানুষ । আর সেই ব্যস্ত সেভক রোড সংলগ্ন এলাকায় ফের ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড ।


রাস্তার ধারে ফুটপাতের উপর কিংবা ফুটপাত সংলগ্ন এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার অভিযোগ দীর্ঘদিনের । কখনও দু’চাকার বাইক , আবার কখনও চারচাকার গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে নিজেদের কাজে চলে যান চালকরা । এর ফলে একদিকে যেমন যান চলাচলে সমস্যা তৈরি হচ্ছে , তেমনই বিপাকে পড়তে হচ্ছে সাধারণ পথচারীদের।
এই পরিস্থিতিতে শুক্রবার সেভক রোড সংলগ্ন এলাকায় অভিযান চালায় পানিট্যাঙ্কি ট্রাফিক গার্ড ।

অভিযানের সময় রাস্তার ধারে অবৈধভাবে পার্কিং করে রাখা একাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় । নিয়ম ভঙ্গকারী গাড়ি চালকদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের তরফে চালান কাটা হয় এবং জরিমানাও করা হয় ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *