শিলিগুড়ি , ২৪ জুলাই : গাড়ি চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল এক যুবক । ঘটনাটি ঘটেছে জলেশ্বরী বাজার সংলগ্ন এলাকায় । একটি চারচাকা গাড়ি রেখে চালক পাশের একটি দোকানে যান । কিছুক্ষণ পর হঠাৎ তিনি দেখতে পান , এক যুবক গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে গাড়িটি স্টার্ট করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ।
বিষয়টি নজরে আসতেই গাড়ির চালক এবং স্থানীয়রা দৌড়ে এসে ওই যুবককে ধরে ফেলে । এরপর তাকে মারধর করে উত্তেজিত জনতা । খবর পেয়ে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
স্থানীয়দের অভিযোগ , গতকালও ওই যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল । তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সেখান থেকে পালিয়ে যায় । এরপর আজ ফের এলাকায় এসে গাড়ি চুরি করতে গেলে স্থানীয়রা তাকে ধরে ফেলে |
অন্যদিকে গাড়ির চালক জানান, গাড়িটি ধোয়ার জন্য রেখে তিনি পাশের দোকানে গিয়েছিলেন। ফিরে এসে দেখতে পান, এক যুবক গাড়ির ভিতরে বসে সেটি নিয়ে যাওয়ার চেষ্টা করছে । বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে স্থানীয়দের সাহায্যে তাকে ধরে |

