Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Price : বৈঠকের পর দিন বাজারে প্রশাসকরা
উত্তরবঙ্গ ঘটনা

Price : বৈঠকের পর দিন বাজারে প্রশাসকরা

জলপাইগুড়ি , ২৫ অগাষ্ট : জলপাইগুড়ি জেলার সদর সহ মালবাজার , ধূপগুড়ি মহকুমায় বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় আজ ।


জেলা সদরে বৈঠকের পর জেলা শাসক অদিতি চৌধুরী , পুলিশ সুপার বীণাপাণি , মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা অভিযানে নামে শহরের প্রধান বাণিজ্য কেন্দ্র দিন বাজারে ।


খোদ জেলা শাসক এবং পুলিশ সুপার বিভিন্ন মজুদারদের স্টক খতিয়ে দেখেন | সেই সঙ্গে খাদ্য সামগ্রীর বাজার মূল্য পর্যালোচনা করেন।

এই অভিযান প্রসঙ্গে জেলা শাসক অদিতি চৌধুরী বলেন , চাল , চিনি সহ অন্যান্য খাদ্য দ্রব্যের দাম যাচাই করা হচ্ছে | সেই সঙ্গে তৈরি খাবারের গুণগত মান পরীক্ষার জন্য একটি মিষ্টির দোকানে ও আমরা পরিদর্শন করেছি । খাদ্য সামগ্রীর মধ্যে ভোজ্য তেলের নমুনা সংগ্রহ করা হয়েছে, যে গুলোর ল্যাব টেস্ট করানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version