শিলিগুড়ি , ১৭ জুলাই : শিলিগুড়ি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র বিধান মার্কেট পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের কমিশনার বীর বিক্রম রায় । এদিন তার সঙ্গে উপস্থিত ছিলেন মার্কেট সমিতির প্রতিনিধিরাও ।
পরিদর্শনের সময় কমিশনার মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন । বিশেষ করে ঝুলন্ত ও অপরিকল্পিত বৈদ্যুতিক তার , অপরিচ্ছন্ন পরিবেশ, আবর্জনা জমে থাকা এবং অন্যান্য পরিকাঠামোগত সমস্যাগুলি খতিয়ে দেখেন । পাশাপাশি ব্যবসায়ী ও মার্কেট সমিতির সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন অভিযোগ ও দাবি শোনেন।
কমিশনার জানান, মার্কেটে চিহ্নিত সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে । ব্যবসায়ীদের সুবিধা এবং ক্রেতাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সংশ্লিষ্ট বিভাগগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এদিনের এই পরিদর্শনের পর ব্যবসায়ীরা ও আশার আলো দেখছেন |

