Khabar Samay Bangla Blog ঘটনা Accident : দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চার
ঘটনা

Accident : দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চার

লাটাগুড়ি , ২০ অগাষ্ট : গরুমারা জঙ্গলের মধ্যে লাটাগুড়ি রাস্তায় পথ দুর্ঘটনা । দ্রুতগতিতে আসা দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চারজন ।

একটি গাড়ি চালসার দিক থেকে এবং অপরটি ময়নাগুড়ির দিক থেকে আসছিল । গরুমারা জঙ্গলের রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। দুর্ঘটনায় চারজন আহত হন। তাঁদের মধ্যে তিন জনের আঘাত গুরুতর হওয়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে । অপর একজন মালবাজার হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version