June 5, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Police : ট্রাফিক কর্মীদের উৎসাহিত করতে উদ্যোগ

শিলিগুড়ি , ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে ও কর্মরত ট্রাফিক কর্মীদের উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নিল এনজেপি ট্রাফিক গার্ড। শুক্রবার নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডের অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বৃক্ষরোপণের পাশাপাশি ট্রাফিক কর্মীদের মধ্যে গরম থেকে সুরক্ষার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর “একটি গাছ মায়ের নামে” কর্মসূচির অংশ হিসেবে এদিন মোট ২৬টি গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা , ডেপুটি পুলিশ কমিশনার কাজী শামসুদ্দিন আহমেদ ,অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার পূর্ণিমা শেরপা , এসিপি ইস্ট জোন ও এসিপি হেডকোয়ার্টার |

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।পাশাপাশি শহরের বিভিন্ন ব্যস্ত মোড়ে প্রচণ্ড গরম ও দাবদাহের মধ্যেও দায়িত্ব পালন করে চলা ট্রাফিক পুলিশ কর্মীদের কাজের প্রশংসা করেন উপস্থিত আধিকারিকরা । এদিন সিভিক ভলান্টিয়ার ,কনস্টেবল ও অন্যান্য পুলিশকর্মী মিলিয়ে মোট ২৫জন কর্মীর হাতে গরম থেকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।কর্তব্যরত কর্মীদের পাশে দাঁড়াতে ও তাদের কাজের স্বীকৃতি দিতেই এই উদ্যোগ বলে জানায় কর্তৃপক্ষ। পরিবেশ সচেতনতা ও মানবিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আয়োজিত এই কর্মসূচি উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *