Khabar Samay Bangla Blog অপরাধ Mobile : মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা
অপরাধ

Mobile : মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা

শিলিগুড়ি , ১৪ অগাষ্ট : বাগডোগরা থানার পুলিশের উদ্যোগে উদ্ধার ৩০টি হারিয়ে যাওয়া মোবাইল |
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অধীন বাগডোগরা থানার পুলিশের বিশেষ উদ্যোগে উদ্ধার করা হল ৩০টি হারানো মোবাইল । নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) মেনে তদন্ত ও যাচাইয়ের পর মোবাইল ফোনগুলির প্রকৃত মালিকদের চিহ্নিত করা হয় ।


এরপর উদ্ধার হওয়া ৩০টি মোবাইল তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় । দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা | পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা ।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে , সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় প্রতিশ্রুতিবদ্ধ । হারানো ও চুরি যাওয়া মোবাইল উদ্ধারের ক্ষেত্রেও পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version