September 10, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে দমকল বিভাগ

শিলিগুড়ি , ১০ সেপ্টেম্বর : শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বহুতল ভবনে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছে দমকল বিভাগ । তারই অংশ হিসেবে বৃহস্পতিবার শিলিগুড়ির সেবক রোডের একটি শপিং মলে অভিযান চালাল দমকল বিভাগের আধিকারিকরা।
এদিন শপিংমলে গিয়ে অগ্নি নির্বাপণ ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখলেন দমকল আধিকারিকরা । অগ্নি নির্বাপণ যন্ত্রগুলি সঠিকভাবে কাজ করছে কিনা, তা পরীক্ষা করা হয়। পাশাপাশি মলে কর্মরত কর্মীদের দিয়ে অগ্নি নির্বাপণ যন্ত্র ব্যবহার করিয়েও দেখেন আধিকারিকরা। জরুরি পরিস্থিতিতে কর্মীরা কতটা প্রস্তুত , সেই বিষয়টিও যাচাই করা হয় ।
শুধু অগ্নি নির্বাপণ ব্যবস্থাই নয় , কোনওরকম অগ্নিকাণ্ড বা বিপর্যয় ঘটলে মলের ভিতরে থাকা মানুষজন যাতে দ্রুত নিরাপদে বেরিয়ে আসতে পারেন, সেই ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। জরুরি বহির্গমনের পথ, সিঁড়ি এবং অন্যান্য নিরাপদ বেরোনোর রাস্তা পর্যবেক্ষণ করেন দমকল আধিকারিকরা।
এর পাশাপাশি শপিংমলের বিল্ডিং সংক্রান্ত বিভিন্ন নথিপত্রও পরীক্ষা করে দেখা হয়। অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন ও ব্যবস্থা নিয়ম মেনে রয়েছে কি না, সেদিকেও নজর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *