March 26, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Festive : রামনবমীকে ঘিরে সেজে উঠেছে হিন্দি হাই স্কুল প্রাঙ্গণ

শিলিগুড়ি , ২৬ মার্চ : রামনবমীকে ঘিরে সেজে উঠেছে শিলিগুড়ির হিন্দি হাই স্কুল প্রাঙ্গণ । আগামীকালের এই বিশেষ ধর্মীয় উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে উদ্যোক্তারা ।

স্কুল চত্বরে ঢুকলেই চোখে পড়ছে রঙিন আলোকসজ্জা ও ধর্মীয় সাজসজ্জা । ভগবান রামের জন্মতিথি উদযাপন উপলক্ষে বিশেষ পূজা ও প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে । ভক্তদের জন্য সারাদিনই প্রসাদ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা ।

এছাড়াও উৎসবকে আরও আকর্ষণীয় করে তুলতে রাখা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন । ভক্তিমূলক গান , নৃত্য ও বিভিন্ন ধর্মীয় পরিবেশনা অনুষ্ঠানের আকর্ষণ হতে চলেছে ।

ভক্তদের সম্ভাব্য ভিড়ের কথা মাথায় রেখে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা । স্বেচ্ছা সেবক ছাড়াও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে , যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে ।

আয়োজকদের কথায় , ধর্মীয় আবেগ ও উৎসবের আনন্দে ভরপুর হয়ে উঠতে চলেছে শিলিগুড়ির হিন্দি হাই স্কুল প্রাঙ্গণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *