Khabar Samay Bangla Blog অপরাধ Food : মেয়াদ উত্তীর্ণ বেবি ফুড , গেট বাজারে যৌথ অভিযান
অপরাধ ঘটনা

Food : মেয়াদ উত্তীর্ণ বেবি ফুড , গেট বাজারে যৌথ অভিযান

শিলিগুড়ি , ২৭ অগাষ্ট : মেয়াদ উত্তীর্ণ বেবি ফুড , ওষুধ সহ বিভিন্ন সামগ্রী বিক্রির অভিযোগে বৃহস্পতিবার এনজেপি থানার গেটবাজার সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালাল প্রশাসন। অভিযানে এনজেপি থানার পুলিশ ছাড়াও কৃষি দফতর , খাদ্য দফতর এবং এডি র আধিকারিকরা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে , এক ক্রেতা বেবি ফুড কিনতে গিয়ে সেটির মেয়াদ উত্তীর্ণ রয়েছে বলে লক্ষ্য করেন। এরপরই বিষয়টি প্রশাসনকে জানানো হলে সংশ্লিষ্ট দোকানে অভিযান চালানো হয় । দোকানে থাকা বেবি ফুড , ওষুধ এবং অন্যান্য সামগ্রী খতিয়ে দেখেন আধিকারিকরা । অভিযানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা যায়।

গেটবাজার সংলগ্ন এলাকার আরও কয়েকটি দোকানেও অভিযান চালানো হয়। সেখানে বিক্রি হওয়া বিভিন্ন সামগ্রীর মেয়াদ ও বৈধতা পরীক্ষা করেন আধিকারিকরা।

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দোকানটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রশাসনের তরফে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সামগ্রী এবং দোকানের নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে ।

এ বিষয়ে এসিপি অভিতাগ্নী চক্রবর্তী জানান , বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দোকানটি বন্ধ থাকবে । পরবর্তী প্রশাসনিক নির্দেশের পরই দোকান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version