March 12, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

SIR : এসআইআর ইস্যু, সমস্যা সমাধানের দাবি


শিলিগুড়ি , ১২ মার্চ : এসআইআর তালিকা নিয়ে বিভিন্ন সমস্যার অভিযোগ তুলে শিলিগুড়ির এসডিও অফিসে স্মারকলিপি জমা দিলেন বিধায়ক শংকর ঘোষ । বৃহস্পতিবার এসডিও অফিসে গিয়ে সিইও-র কাছে এই স্মারকলিপি দেন তারা । এদিন মূলত একাধিক দাবি তুলে ধরা হয়, যাতে সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করা যায় ।

প্রথম দাবিতে বলা হয়,যাদের নাম এসআইআর তালিকায় ডিলিটেড হয়েছে তারা অনেকেই ইতিমধ্যে অনলাইন ও অফলাইনে প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন । তবে অফলাইনে জমা দেওয়ার ক্ষেত্রে তাদের জেলা শাসকের দপ্তর অর্থাৎ দার্জিলিংয়ে যেতে বলা হচ্ছে । বিধায়কের দাবি, এই ব্যবস্থা বিধানসভা ভিত্তিক করা হলে সাধারণ মানুষের জন্য অনেক সুবিধা হবে, কারণ প্রত্যেকের পক্ষে দার্জিলিং গিয়ে ফর্ম জমা দেওয়া সম্ভব নয় ।

দ্বিতীয় দাবিতে উল্লেখ করা হয়, যাদের নাম ডিলিটেড তালিকায় রয়েছে তাদের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা বাড়ানো প্রয়োজন। অনেকেই এখনও অনলাইন বা অফলাইনে নতুন করে আবেদন করতে পারেননি, তাই তাদের সুযোগ দেওয়ার জন্য অতিরিক্ত সময় দেওয়ার দাবি জানানো হয়েছে ।

তৃতীয় বিষয় হিসেবে বলা হয়, যাদের নাম Adjudication তালিকায় রয়েছে তা বর্তমানে শুধুমাত্র অনলাইনে দেখা যাচ্ছে । কিন্তু অনেক মানুষ অনলাইন ব্যবহারে অভ্যস্ত নন। তাই এই তালিকা যাতে এসডিও অফিস বা অন্যান্য সরকারি দপ্তরে অফলাইনে দেখার সুযোগ থাকে, সেই দাবিও স্মারকলিপিতে জানানো হয়েছে ।

এছাড়াও অভিযোগ তোলা হয়, অনেক সময় অফলাইনে ফর্ম নিতে গিয়ে মানুষকে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে । সেই সমস্যার সমাধানের দাবিও জানানো হয়েছে । একইসঙ্গে কিছু সরকারি কর্মচারীর গাফিলতির কারণেই অনেকের নাম ডিলিটেড তালিকায় চলে গেছে বা অ্যাডজুডিকেশনে আটকে রয়েছে বলেও দাবি করা হয় ।
উদাহরণ হিসেবে দেশের গর্ব, শহরের মেয়ে ক্রিকেটার রিচা ঘোষের নামও উল্লেখ করা হয় । সব মিলিয়ে সাধারণ মানুষের স্বার্থে এই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবি জানিয়ে এসডিও অফিসে সিইও-র কাছে স্মারকলিপি জমা দেন বিধায়ক শংকর ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *