October 6, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Tea Worker : বেতন ও বোনাসের দাবিতে রাস্তায় চা শ্রমিকরা

জলপাইগুড়ি , ৬ অক্টোবর : বেতন ও বোনাসের দাবিতে রাস্তায় চা শ্রমিকরা | ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ | যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ |

দীর্ঘদিন ধরে বেতন ও বোনাস এবং অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে এবার রাস্তায় নামলেন চা শ্রমিকরা। বকেয়া পাওনা মেটানোর দাবিতে মঙ্গলবার তারা দীর্ঘদিন ধরে প্রাপ্য বেতন ও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছেন না । পাশাপাশি বকেয়া বোনাস নিয়েও ক্ষোভ রয়েছে শ্রমিকদের মধ্যে। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজেদের সমস্যার কথা জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাদের।

অবরোধের জেরে রাস্তার দু’দিকে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি । দীর্ঘ সময় ধরে অবরোধ চলায় যানজটের সৃষ্টি হয়। কর্মস্থল, ব্যবসা কিংবা জরুরি প্রয়োজনে যাতায়াতকারী সাধারণ মানুষকেও সমস্যায় পড়তে হয়।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেটেলি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি অবরোধকারীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা । জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্যও উদ্যোগ নেওয়া হয় । তবে নিজেদের বকেয়া পাওনা মেটানোর দাবিতে শ্রমিকরা অনড় রয়েছেন বলে জানা গিয়েছে । চা শ্রমিকদের এই আন্দোলনকে ঘিরে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় ।

তাদের দাবি , শুধু আশ্বাস নয় , দ্রুত বকেয়া বেতন , বোনাস এবং প্রাপ্য অন্যান্য সুযোগ-সুবিধা মিটিয়ে দিতে হবে। দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিকদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *