Khabar Samay Bangla Blog রাজনীতি Problem : পোড়াঝাড়ে ভূমিহারা কৃষকদের সঙ্গে দেখা করলেন শিখা চ্যাটার্জী
রাজনীতি

Problem : পোড়াঝাড়ে ভূমিহারা কৃষকদের সঙ্গে দেখা করলেন শিখা চ্যাটার্জী

শিলিগুড়ি , ২০ মার্চ : শিলিগুড়ির কাওয়াখালি এলাকার পোড়াঝাড়ে ভূমিহারা কৃষকদের সঙ্গে দেখা করলেন ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জী । দীর্ঘ ২২ বছরের জমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন। তার এই প্রতিশ্রুতিতে কিছুটা স্বস্তি পেলেও এখনও অনিশ্চয়তায় ভুগছেন কৃষকরা।

কৃষকদের অভিযোগ , বছরের পর বছর কাটলেও তাদের সমস্যার স্থায়ী সমাধান হয়নি । ভোটের আগে নানা প্রতিশ্রুতি মিললেও , পরে বাস্তবায়িত হয়নি । তাদের কথায় , ভোট আসে , ভোট যায় নেতা-মন্ত্রী বদলে যায়—কিন্তু তাদের সমস্যার সমাধান হয় না।

বর্তমানে প্রায় ৫১ দিন ধরে ভূমিহারা কৃষকরা সরকারি জমিতে অস্থায়ীভাবে বসবাস করছেন । ঝড়-বৃষ্টিতে তাদের অস্থায়ী ঘরবাড়ি ভেঙে পড়েছে । পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের |

এই পরিস্থিতিতে কৃষকরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন , দ্রুত সমস্যার সমাধান না হলে আসন্ন নির্বাচনে তারা ভোট বয়কট করবেন। আর প্রতিশ্রুতি নয় বাস্তব পদক্ষেপ দরকার ।

এদিকে শিখা চ্যাটার্জী জানিয়েছেন , বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version