July 19, 2026
Sevoke Road, Siliguri
ঘটনা

Death : দুর্ঘটনায় মৃত্যু হল লরি‌ চালকের

জলপাইগুড়ি , ১৯ জুলাই : আম‌ বোঝাই একটি লরি উল্টে পড়ল‌ রাস্তার‌ পাশে । দুর্ঘটনায় মৃত্যু হল লরি‌ চালকের। ঘটনায় আহত হয়েছেন লরির খালাসি। মৃত চালকের নাম মহম্মদ আসিফ।

তার বাড়ি উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর‌ এলাকায়‌ ।‌ রবিবার ভোররাতে প্রচণ্ড বৃষ্টির সময়‌ এই দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়ি থেকে ডুয়ার্সগামী‌ জাতীয় সড়কের দোমোহনি এলাকায়।

নয়নজুলিতে উল্টে যাওয়ায় প্রচুর আম নষ্ট হয়েছে । আম বোঝাই লরিটি উত্তরপ্রদেশ‌ থেকে অসমের‌ দিকে যাচ্ছিল । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন , নয়নজুলিতে উল্টে যাওয়ায় লরির স্টিয়ারিংয়ে চাপে আটকে পড়ে‌ লরি চালকের মৃত্যু হয়।‌ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও উদ্ধারকারী দল‌। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় মৃত‌ চালকের দেহ উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *