গয়েরকাটা , ৩ এপ্রিল : গয়েরকাটা শান্তিনগর কলোনির একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে উদ্ধার হল আড়াই মাসের শিশু ( পুত্র )। রবিবার দুপুরে হঠাৎ করেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিক থেকে ভেসে আসতে থাকে এক শিশুর কান্নার শব্দ । বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় বাসিন্দারা খোঁজ নিতে যান । সেখানে গিয়ে তারা দেখতে পান , মুখ ঢাকা অবস্থায় একটি শিশু পড়ে রয়েছে ।
পরিস্থিতির গুরুত্ব বুঝে এলাকাবাসী দ্রুত শিশুটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়।
বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং কীভাবে ও কারা শিশুটিকে সেখানে ফেলে গিয়েছে , তা খতিয়ে দেখা হচ্ছে ।

