শিলিগুড়ি , ২১ এপ্রিল : তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবকে জেতানোর মরিয়া প্রয়াস চালাচ্ছে তার কর্মী সমর্থক ও অনুগামীরা | সেই দৌড়ে পিছিয়ে নেই শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও |
শিলিগুড়ি পুরনিগমের প্রতিটি ওয়ার্ডে দাঁতে দাঁত কামড়ে বিগত ৪৫ দিন ধরে জনসংযোগ এবং প্রচার চালিয়ে যাচ্ছেন গৌতম বাবু । আজ প্রচারের শেষ দিনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জনসংযোগ এবং প্রচার চালান শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট , শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ড , শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডে এবং বিভিন্ন এলাকায় । কখনো হেঁটে কখনো হুড খোলা জিপে হাতজোড় করে মানুষের আশীর্বাদ প্রার্থনা করেছেন গৌতম বাবু।
অন্যদিকে রঞ্জন সরকার শুধু তার ১৫ নম্বর ওয়ার্ড নয় পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে জনসংযোগ এবং পথসভার পাশাপাশি বাড়িতে বাড়িতে গিয়েও গৌতম দেব কে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন ।
রাত ১০ টা পর্যন্ত শিলিগুড়ি পুরনিগমের বিভিন্ন ওয়ার্ডে তিনি পথসভাও করছেন । গতকাল রাতে শিলিগুড়ির ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তিনি পথসভা করেন । আজ সকালে ১৫ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন করেন রঞ্জন বাবু । তবে নির্বাচনের সময় শিলিগুড়ির মেয়র গৌতম দেবের মতন শহরে অশান্তির আশঙ্কা করছেন রঞ্জন বাবুও ।
রঞ্জন বাবুর অভিযোগ, বহিরাগত দুষ্কৃতীরা শহরে ঘাঁটি গেরেছে । নির্বাচনের দিন অশান্তি পাকানোর চেষ্টায় রয়েছে । তবে রঞ্জন বাবুর দাবি, দলীয় কর্মী সমর্থকরা পথে থাকবে। শহরে অশান্তি বরদাস্ত করা হবে না । তিনি শহরবাসীকে সকাল সকাল নিজের ভোট নিজে দেওয়ার আবেদন করেন |