শিলিগুড়ি , ১৮ মার্চ : প্রায় ২ কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার দুই মাদক কারবারী কে শিলিগুড়ি আদালতে পেশ করল বাগডোগরা থানার পুলিশ । গতকাল সন্ধ্যায় মাদক পাচারের ছক বানচাল করে দুই যুবককে গ্রেপ্তার করে বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ । অভিযুক্তদের হেফাজত থেকে প্রায় ২ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়।
বাগডোগরা পানিঘাটা মোড়ে নাকা তল্লাশি চালানোর সময় নকশালবাড়ি থেকে শিলিগুড়ির দিকে আসা একটি মোটরসাইকেল দাঁড় করিয়ে তল্লাশি চালানো হলে বাইক চালক ও আরোহীর কাছে থাকা দুটি ব্যাগ থেকে মোট ২ কেজি ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ |
এরপরই গ্রেপ্তার করা হয় ওই দুই অভিযুক্ত কে। ধৃতদের নাম বিশ্বজিৎ বর্মন(২৬) ও তন্ময় বর্মন (২৫) ।
দু’জনেই পানিট্যাংকি রামধন জোতের বাসিন্দা । ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনের ধারায় মামলা রুজু করে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পেশে করা হয়। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করতে ধৃতদের রিমান্ডের আবেদন জানায় পুলিশ ।
