শিলিগুড়ি , ১৮ মার্চ : ভোটের আগে শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক যুবক |
পানিট্যাংকি ফাঁড়ি ও শিলিগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মহাকাল পল্লী সংলগ্ন সূর্যসেন পার্কের পেছনে অভিযান চালায় । সেখানে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশী আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয় ।
ধৃত অভিযুক্তের নাম রকি রায় , তার বাড়ি পূর্ব বর্ধমান জেলায় বলে জানা গেছে । এই ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বৃহস্পতিবার অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
