October 5, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Border : সীমান্ত এলাকায় পিস্তল ও গুলি সহ সিকিমের এক বাসিন্দা গ্রেপ্তার

শিলিগুড়ি , ৫ অক্টোবর : পানিট্যাঙ্কি সীমান্ত এলাকায় পিস্তল ও গুলি সহ সিকিমের এক বাসিন্দা গ্রেপ্তার |


পানিট্যাঙ্কি সীমান্তে নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক ব্যক্তিকে প্রথমে আটক করে এসএসবি । রবিবার পানিট্যাঙ্কির নিউ ব্রিজ এলাকায় নিয়মিত তল্লাশির সময় ৪১ নম্বর ব্যাটলিয়নের ডি কোম্পানির বিআইটি একটি গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করে ssb ।


এরপর গাড়িতে থাকা এক ভারতীয় নাগরিকের ব্যাগ তল্লাশি করে উদ্ধার হয় একটি ৩২ ক্যালিবারের পিস্তল , দুটি ম্যাগজিন , ৭.৬৫ মিমি এর ৪৯ টি তাজা গুলি এবং একটি খালি কার্তুজের খোল । ঘটনায় ওই ব্যক্তিকে আটক করা হয় ।


আটক ব্যক্তির নাম তাশি পালকি ভুটিয়া । প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় , সে সিকিমের বাসিন্দা এবং সিকিম থেকে নেপালের কাকরভিটায় তার গুরুজিকে আনতে যাচ্ছিলেন।
তবে তার কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করে দেখা যায়, পিস্তলটি শুধুমাত্র সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে বহনের অনুমতি দেওয়া হয়েছিল । অন্য কোনও জায়গায় , বিশেষ করে নেপাল সীমান্ত অতিক্রম করে নিয়ে যাওয়ার অনুমতি ছিল না ।


পরবর্তীতে উদ্ধার হওয়া অস্ত্র , গুলি ও আটক ব্যক্তিকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় ssb । পরবর্তী প্রক্রিয়া শুরু করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *