শিলিগুড়ি , ৫ মার্চ : আগ্নেয়াস্ত্র সহ আরও এক যুবককে গ্রেপ্তার করলো ভক্তিনগর থানার পুলিশ | পিসি মিত্তাল বাস টার্মিনাস এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।
ধৃতের নাম তাপস রায় । সে শালুগাড়া ডিমডিমা বস্তির বাসিন্দা । গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ । সেই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাপস রায়কে আটক করা হয় । তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করে পুলিশ ।
ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ।
