শিলিগুড়ি , ৫ মার্চ : নির্বাচনের আগে শিলিগুড়িতে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ । এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে | ধৃতের নাম
মুকেশ বিশ্বকর্মা । ধৃত সিকিমের বাসিন্দা ।
গতকাল রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার অন্তর্গত এসএনটি বাস টার্মিনাস এর কাছে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল এক যুবক । গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ । সন্দেহজনক ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তার দেহ তল্লাশি করতেই উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ ।
ধৃত ওই আগ্নেয়াস্ত্র শিলিগুড়িতে কাউকে ডেলিভারি করতে এসেছিল বলেই সন্দেহ পুলিশের । ধৃত কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করেছিল এবং কাকে এই আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিল তা তদন্ত করে দেখছে প্রধান নগর থানার পুলিশ ।
ধৃতকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয় । আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা রুখতে তৈরি রাজ্য পুলিশ প্রশাসন।