Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Border : কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু সীমান্তবর্তী এলাকাতেও
উত্তরবঙ্গ ঘটনা

Border : কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু সীমান্তবর্তী এলাকাতেও

শিলিগুড়ি , ২ মার্চ : আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ি থানার বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে । শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতেও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে |

রাজ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর অসংখ্য নাম বিচারাধীন রয়েছে এমনকি বাতিলও হয়েছে | এরজন্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন নক্সালবাড়ির ইন্দো নেপাল সীমান্তের সুরজবর , কেটুগাবুরজোত , বড় মণিরাম জোত সহ নেহাল ও দয়ারাম জোতে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী ।

বিধানসভা কেন্দ্রের স্পর্শকাতর ও সীমান্ত এলাকায় দিনে ২ বার করে এই রুট মার্চ চলবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version