শিলিগুড়ি , ৩ সেপ্টেম্বর : পোস্ট-মর্টেম রিপোর্ট দিতে ঘুষ ! উত্তরবঙ্গ মেডিক্যালে অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হানায় হাতেনাতে গ্রেপ্তার বাবুল মল্লিক |
ময়নাতদন্তের (পোস্ট-মর্টেম) রিপোর্ট দেওয়ার জন্য ঘুষ দাবি ও গ্রহণের অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালাল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা । নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বরে ফাঁদ পেতে এই ট্র্যাপ অপারেশন চালানো হয়।
অভিযোগ , রিপোর্ট দেওয়ার বিনিময়ে ৩,০০০ টাকা ঘুষ দাবি করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযানের সময় অভিযোগকারীর কাছ থেকে টাকা নেওয়ার মুহূর্তে হাসপাতালের এক ল্যাবরেটরি-কাম-মর্গ অ্যাসিস্ট্যান্টকে হাতেনাতে ধরে ফেলেন দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।
ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনায় আরও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তদন্তকারীরা ।
হাসপাতাল সুপার জানিয়েছেন , নিয়ম বহির্ভূত কাজে কাউকে রেয়াত করা হবে না | যেভাবে সিন্ডিকেট রাজ চলছে সব ধীরে ধীরে বন্ধ হবে |
