Khabar Samay Bangla Blog অপরাধ Crime : বেআইনি মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত
অপরাধ

Crime : বেআইনি মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত

শিলিগুড়ি , ৩ সেপ্টেম্বর : ভোরের আলো থানা , গজলডোবা পুলিশ ফাঁড়ি এবং আবগারি বিভাগের বড় অভিযানে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বেআইনি মদ তৈরির উপকরণ।

ভোরের আলো থানার অন্তর্গত গজলডোবার সরস্বতীপুর এলাকায় বৃহস্পতিবার এই অভিযান চালায় পুলিশ ও আবগারি দপ্তর ।

বিশাল পুলিশবাহিনী নিয়ে সরস্বতীপুর এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বেআইনি মদ এবং মদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ।

পুলিশ ও আবগারি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী , অভিযানে মোট ১৩৫ লিটার আইডি লিকার উদ্ধার হয়েছে । পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৫৬ টি প্লাস্টিক ড্রাম এবং প্রায় ৩,৯২০ লিটার ফারমেন্টেড ওয়াশ যা বেআইনি মদ তৈরির কাজে ব্যবহার করা হচ্ছিল ।

উদ্ধার হওয়া সমস্ত সামগ্রীর আনুমানিক মূল্য ৮ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা । বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় ।

0

শিলিগুড়ি , ৩ সেপ্টেম্বর : ভোরের আলো থানার অন্তর্গত গজলডোবার সরস্বতীপুর এলাকায় বড় অভিযান চালাল পুলিশ ও আবগারি দপ্তর।

বৃহস্পতিবার জলপাইগুড়ি আবগারি দপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযান চালায় ভোরের আলো থানার পুলিশ । বিশাল পুলিশবাহিনী নিয়ে সরস্বতীপুর এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বেআইনি মদ এবং মদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ।

পুলিশ ও আবগারি দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী , অভিযানে মোট ১৩৫ লিটার আইডি লিকার উদ্ধার হয়েছে । পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৫৬ টি প্লাস্টিক ড্রাম এবং প্রায় ৩,৯২০ লিটার ফারমেন্টেড ওয়াশ যা বেআইনি মদ তৈরির কাজে ব্যবহার করা হচ্ছিল বলে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া সমস্ত সামগ্রীর আনুমানিক মোট মূল্য ৮ লক্ষ ৫১ হাজার ৫০০ টাকা। বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

রাজ্যে বিজেপি সরকার আসার পর বেআইনি মদ, গাঁজা এবং মাদকের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের অভিযান আরও জোরদার হয়েছে—এমনটাই দাবি করছে সরকারপক্ষ। প্রশাসনের বক্তব্য, বেআইনি মাদক ও মদ তৈরির কারবার বন্ধ করে সাধারণ মানুষের জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ তৈরি করাই এই ধরনের অভিযানের অন্যতম লক্ষ্য।

তবে শুধু অভিযান চালিয়েই বেআইনি মদের কারবার বন্ধ করা সম্ভব নয়। এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করা, আইনি ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কারবার ফের মাথাচাড়া দিতে না পারে, সেদিকেও নজর রাখা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version