January 23, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

Army : সেনাবাহিনীর কাজে উৎসাহিত করতে অস্ত্র প্রদর্শনী

বানারহাট , ৩ ফেব্রুয়ারী : ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত তেলিপাড়ায় এশিয়ান হাইওয়ে ৪৮ এর পাশে সেনাবাহিনীর পক্ষ থেকে অস্ত্র প্রদর্শনের আয়োজন করা হয় শনিবার । এদিন সকাল থেকে অস্ত্র প্রদর্শনী দেখতে স্থানীয় বাসিন্দা ও শিশুরা ভিড় জমান । পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা আসে। সেনাবাহিনীর কর্মীরা ছাত্র ছাত্রীদের অস্ত্র সম্পর্কে বুঝিয়ে দেন।

যারা দেশের নিরাপত্তা দিচ্ছেন তাদের অস্ত্র দেখতে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ছাত্র ছাত্রীরা। কেননা তারা প্রথমবার এই ধরনের অস্ত্র দেখতে পেলেন। সেনাবাহিনীর অস্ত্র দেখে ছাত্র ছাত্রীরা ও স্থানীয় বাসিন্দারা জানান , এই ধরনের অস্ত্র প্রদর্শনী দেখে তারা খুশি। দেশের জন্য আগামী দিনে প্রয়োজনে তারা সেনাবাহিনীতে কাজ করতে ইচ্ছুক ।

সেনাবাহিনীর পক্ষ জানা গেছে , মূলত আগামী প্রজন্মকে সেনাবাহিনীর কাজে উৎসাহিত করতেই এই ধরনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *