Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Road : ফিটনেসবিহীন পুলকার চলবে না রাস্তায় : অর্জুন সিং
উত্তরবঙ্গ ঘটনা

Road : ফিটনেসবিহীন পুলকার চলবে না রাস্তায় : অর্জুন সিং

শিলিগুড়ি , ৪ জুলাই : ফিটনেসবিহীন ও বৈধ নথি ছাড়া চলা কোনও পুলকারকে আর রাস্তায় চলতে দেওয়া হবে না । শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে প্রশাসনিক বৈঠকের পর স্পষ্ট বার্তা দিলেন শ্রম ও পরিবহনমন্ত্রী অর্জুন সিং।


মন্ত্রী জানান , শিশুদের নিরাপত্তার স্বার্থে বেআইনি পুলকার ও স্কুলগাড়ির বিরুদ্ধে কড়া অভিযান চালানো হবে । পাশাপাশি যে সমস্ত চা বাগানে শ্রমিকদের বকেয়া রয়েছে , তা দ্রুত মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । চা শ্রমিকদের ইএসআই পরিষেবার আওতায় আনতেও উদ্যোগ নেওয়া হচ্ছে ।

এদিন তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী তৃণমূল সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং টি-ট্যুরিজমের নামে চা বাগানের জমি দখলের ঘটনাও ঘটেছে । ভবিষ্যতে এ ধরনের অনিয়ম কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট জানান মন্ত্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version