June 10, 2026
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Problem : শহরের একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা

শিলিগুড়ি , ১০ জুন : শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বুধবার সকালে এসডিও অফিসে এসডিও , সিএমএইচ ,পুরকমিশনার , এসজেডি এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন ।

এই বৈঠকে শহরের জল জমার সমস্যা , শহরের বিভন্ন গুরুত্বপূর্ণ মার্কেটের সমস্যা যেমন বিধান মার্কেট , ডিআই ফান্ড মার্কেট , স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নিয়ে
বিশেষ ভাবে আলোচনা হয় ।

তিনি জানান খুব গুরুত্বপূর্ণ বিষয় মহানন্দার ইকো সেনসেটিভ জোন নিয়ে , যা এখনও ঘোষণা হয়নি | যার ফলে বেশকিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সকলকে । এইসময় কালে কি করা যেতে পারে কি করা যেতে পারে না সেই নিয়ে বলে দেওয়ার পরও বেশ কিছু অভিযোগ এসেছে ।

সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে । তার সঙ্গে সঙ্গে তৃণমূলকে সামনে রেখে যারা যারা টাকা উপার্জনের পথ খুঁজে নিয়েছিল তাদেরও চিহ্নিত করা হচ্ছে । সমস্ত তথ্য আগেও নেওয়া হয়েছে । তিনি আরও জানান মুখ্যমন্ত্রীর নির্দেশে আগামী সাত থেকে আট দিনের মধ্যে সমস্তটাই জানা যাবে কোন কোন বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *