Khabar Samay Bangla Blog অপরাধ Crime : জাল নোট বাজারে চালানোর চেষ্টা ,দোষীর ৫ বছরের কারাদন্ড
অপরাধ ঘটনা

Crime : জাল নোট বাজারে চালানোর চেষ্টা ,দোষীর ৫ বছরের কারাদন্ড

শিলিগুড়ি , ১৬ এপ্রিল : জাল নোট বাজারে চালানোর চেষ্টার মামলায় সাজা ঘোষণা করল শিলিগুড়ি মহকুমা আদালত | ফেক কারেন্সি বাড়ছে দেশ জুড়ে । ভারতের বিভিন্ন শত্রু দেশে বিপুল পরিমাণ মজুত করা রয়েছে ভারতবর্ষের ফেক কারেন্সি। এই আশঙ্কাতেই ২০১৬ সালের নভেম্বর মাসের ৮ তারিখ দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি , নোট বদলি করেন ।

পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট আর চলবে না ভারতবর্ষে , এই ঘোষণা করা হয় । তবে তার বহু বছর আগে থেকেই ভারতের বিভিন্ন প্রান্তে ব্যবহার করা হচ্ছিল জাল নোট ।
শিলিগুড়ি শহরেও ছড়িয়ে পড়েছিল সেই জাল নোট । ২০১০ সালের জুলাই মাসের ২৩ তারিখ মাটিগাড়া থানার অন্তর্গত মাটিগাড়া বাজার এলাকায় তিনটি জাল ১০০০ টাকার নোট নিয়ে ধরা পড়ে এক ব্যক্তি ।

যার নাম হরিশচন্দ্র রায় , পেশায় দর্জি । বাজারের সাধারণ মানুষ তাকে তুলে দেয় মাটিগাড়া থানা পুলিশের হাতে । পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে যাবতীয় তদন্ত করে হরিশচন্দ্র রায় কে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয় । যদিও ১ মাস ৪ দিন জেলে থাকার পর জামিন পেয়ে যায় হরিশচন্দ্র রায় । তবে মামলা চলতে থাকে ।

এই ঘটনার ৬ বছর পর ভারতবর্ষে হয়ে যায় নোট বদলি । নোট বদলির চর্চার পাশাপাশি উঠে আসে শিলিগুড়ি মহকুমা আদালতে চলতে থাকা জাল নোট সংক্রান্ত এই মামলাটির কথা ও । মামলা চলতে চলতে পেরিয়ে যায় আরও বেশ কয়েকটি বছর । ১০০০ টাকার ৩ টি জাল নোট হরিশচন্দ্র রায় সজ্ঞানে বাজারে চালানোর চেষ্টা করছিল , সেই মামলায় দোষী সাব্যস্ত করে ধৃত কে ২০২৬ সালের ১৩ এপ্রিল শিলিগুড়ি মহকুমা আদালত ।

অবশেষে আজ ১৬ এপ্রিল ২০২৬ শিলিগুড়ি মহকুমা আদালতের পক্ষ থেকে হরিশচন্দ্র রায় কে ৫ বছরের কারাদন্ডে দন্ডিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version