November 17, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Police : গোঁসাইপুর থেকে নিখোঁজ মহিলাকে তামিলনাড়ু থেকে উদ্ধার করল পুলিশ

শিলিগুড়ি , ১৭ নভেম্বর : বাগডোগরা পুলিশের বড় সাফল্য | গোঁসাইপুর থেকে নিখোঁজ মহিলাকে তামিলনাড়ু থেকে উদ্ধার করল পুলিশ | এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত |

গোঁসাইপুর থেকে নিখোঁজ এক মহিলার সন্ধানে বড় সাফল্য পেল বাগডোগরা থানার পুলিশ । পশ্চিমবঙ্গ থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে তামিলনাড়ুতে অভিযান চালিয়ে নিখোঁজ মহিলাকে উদ্ধার করল পুলিশের বিশেষ দল । শুধু তাই নয় এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে । বাগডোগরা পুলিশের এই তৎপরতা ও সফল অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত বাগডোগরা থানার গোঁসাইপুর এলাকার বাসিন্দা দীপক সিংহের স্ত্রী প্রিয়াঙ্কা রায় সিংহ (৩৩) নিখোঁজ হয়ে যান।এই ঘটনায় গত ৪ নভেম্বর ২০২৬ তারিখে বাগডোগরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।অভিযোগের ভিত্তিতে বাগডোগরা থানার পুলিশ ৪৯৫/২০২৬ নম্বর মামলা রুজু করে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২)/১৪০(৪) ধারায় তদন্ত শুরু করে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে নিখোঁজ মহিলার সন্ধানে তৎপর হয় পুলিশ। তদন্তে নেমে বিভিন্ন সূত্র ধরে খোঁজখবর শুরু করেন তদন্তকারী আধিকারিকরা । একাধিক সূত্র ও তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে , নিখোঁজ মহিলা তামিলনাড়ুতে রয়েছেন । এরপরই বাগডোগরা থানার এএসআই বিশাল রায়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তামিলনাড়ুর উদ্দেশে রওনা দেয় ।

দীর্ঘ প্রচেষ্টা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে গত ১৪ নভেম্বর তামিলনাড়ুর ইরোড জেলার পেরুন্দুরাইয়ের লক্ষ্মী নগর এলাকা থেকে নিখোঁজ প্রিয়াঙ্কা রায় সিংহকে সফলভাবে উদ্ধার করে পুলিশ । এই অভিযানে আরও একটি বড় সাফল্য পায় বাগডোগরা পুলিশ । মহিলাকে উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রবীর জানা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় । ধৃত যুবক পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

গোঁসাইপুর থেকে সুদূর তামিলনাড়ু পর্যন্ত নিখোঁজ মহিলার সন্ধানে পুলিশের এই অভিযান বাগডোগরা থানার তৎপরতা ,দক্ষতা ও আন্তঃরাজ্য সমন্বয়ের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।বিশেষ করে এএসআই বিশাল রায়ের নেতৃত্বে পুলিশের বিশেষ দলের এই সফল অভিযানকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *