November 17, 2026
Sevoke Road, Siliguri
অপরাধ

Arrest : টোটো থেকে উদ্ধার চোলাই মদ

শিলিগুড়ি , ১৭ নভেম্বর : টোটো থেকে উদ্ধার প্রায় ২০ লিটারেরও বেশি চোলাই মদ | আটক এক টোটো চালক | গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান | মাটিগাড়া থানার অধীন মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পুলিশ এই অভিযান চালায় ।

মঙ্গলবার সকালে দুর্গা মন্দির সংলগ্ন এলাকায় একটি টোটো আটক করে পুলিশ । তল্লাশি চালিয়ে ওই টোটোর ভিতর থেকে ২০ লিটারেরও বেশি চোলাই মদ উদ্ধার করা হয় । ঘটনায় মহম্মদ ফিরোজ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃত ব্যক্তি মাটিগাড়া এলাকা থেকে কাওয়াখালী কলমজোত এলাকায় সরবরাহের উদ্দেশ্যে ওই চোলাই মদ নিয়ে যাচ্ছিল । ধৃত ফিরোজের বাড়ি ঠিকনিকাটা এলাকায় ।

এই চোলাই মদের কারবারের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ি । এই অবৈধ মদের কারবারের নেপথ্যে থাকা অন্যান্য ব্যক্তিদের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *