November 11, 2026
Sevoke Road, Siliguri
জীবনধারা

River : ছট ঘাটের নিরাপত্তা খতিয়ে দেখল প্রশাসন

শিলিগুড়ি , ১১ নভেম্বর : ছট পুজো কে কেন্দ্র করে শহরের বিভিন্ন ঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে শিলিগুড়ি পুলিশ ।

বুধবার ছটপুজোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে ৫ নম্বর ওয়ার্ডের মা সন্তোষী ঘাট পরিদর্শন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা । ঘাটে পৌঁছে তিনি সেখানকার সামগ্রিক পরিস্থিতি , পুণ্যার্থীদের নিরাপত্তা এবং পুলিশের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।

পাশাপাশি ছটপুজো উপলক্ষে ঘাটে আগত পুণ্যার্থীদের যাতে কোনওরকম সমস্যার সম্মুখীন হতে না হয়,সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা জানান তিনি । ছট মহাপর্বে বিপুল সংখ্যক মানুষের সমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনওরকম খামতি না থাকে,সেই বিষয়েও প্রয়োজনীয় নির্দেশ দেন পুলিশ কমিশনার।উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসন যে সম্পূর্ণ প্রস্তুত,পরিদর্শনের মাধ্যমে সেই বার্তাই দেন তারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *