October 28, 2026
Sevoke Road, Siliguri
রাজনীতি

Voter : ভোটার তালিকায় স্বচ্ছতার দাবি , আন্দোলনের ডাক কংগ্রেসের

শিলিগুড়ি , ২৮ অক্টোবর : গণতন্ত্র বাঁচানো এবং ভোটার তালিকায় স্বচ্ছতার দাবিতে দেশ জুড়ে আন্দোলনে নামছে কংগ্রেস । বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচির কথা ঘোষণা করলেন সর্বভারতীয় কংগ্রেসের অবজারভার সঞ্জয় কাপুর ।


কেন্দ্র সরকারকেও নিশানা করে তিনি বলেন , ভোটার তালিকায় কারচুপি এবং ভোটাধিকার খর্ব করার চেষ্টা চলছে । যদিও এই অভিযোগগুলি কংগ্রেসের পক্ষ থেকেই করা হয়েছে ।
আগামী ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের নিয়ে গণ সমাবেশের ডাক দেওয়া হয়েছে বলে জানান তিনি ।

পাশাপাশি ব্লক থেকে বুথ স্তর পর্যন্ত সাধারণ মানুষকে সচেতন করার কর্মসূচিও নেওয়া হবে । গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াইয়ে দেশ জুড়ে জনমত গড়ে তোলাই এখন কংগ্রেসের মূল লক্ষ্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *